হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে শিশুরা আসছে হাসপাতালে। ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতাল, মহাখালী, ঢাকা; ৪ আগস্ট ২০২৬ছবি: শুভ্র কান্তি দাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত) আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মোট ৮৫৪ শিশুর মৃত্যু হয়েছে।

এ ছাড়া ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৮৩ জন। হাম শনাক্ত হয়েছে ১২৪ জনের এবং উপসর্গে আক্রান্ত হয়েছে ৯৫৯ জন।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হামের উপসর্গ নিয়ে ঢাকায় তিন ও সিলেটে দুই শিশু মারা গেছে।

এ নিয়ে ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৭৫৮ জনের মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৯৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ৩২ হাজার ৯০৫ জনের। এ সময় হাম শনাক্ত হয়েছে ১৬ হাজার ৬৫৫ জনের। মোট আক্রান্ত হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৫৬০ শিশু।

১৫ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ১৫ হাজার ২৩৪ জন। আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ লাখ ১১ হাজার ৫ জন।