প্রধানমন্ত্রীর কাছ থেকে কৃত্রিম পা পেলেন আবদুর রহিম

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহিমকে কৃত্রিম পা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানেছবি: বিএনপি মিডিয়া সেল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে কৃত্রিম পা পেয়েছেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহিম। বাঁ পা হারিয়ে দীর্ঘদিন স্বাভাবিক চলাফেরার সমস্যায় ভুগছিলেন তিনি। তাঁর চলাফেরার সুবিধার্থে এই উদ্যোগ নেওয়া হয়।

গতকাল শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আবদুর রহিমের হাতে কৃত্রিম পা তুলে দেন প্রধানমন্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।

বাঁ পা হারানোর পর স্বাভাবিকভাবে চলাফেরা ও দৈনন্দিন কাজকর্মে নানা সমস্যার মুখে পড়তে হচ্ছিল আবদুর রহিমকে। তাঁর স্বাভাবিক চলাফেরা ও জীবনযাপন সহজ করতে কৃত্রিম পায়ের ব্যবস্থা করা হয়।

কৃত্রিম পা ব্যবহারে আবদুর রহিমের চলাফেরার সীমাবদ্ধতা কমবে বলে আশা করা হচ্ছে। এর ফলে দৈনন্দিন কাজে অন্যের ওপর নির্ভরশীলতা কমার পাশাপাশি ব্যক্তিগত ও সামাজিক কর্মকাণ্ডে তাঁর অংশগ্রহণ বাড়বে।