সরকারের ওপর দ্রুত আস্থা ফিরিয়ে আনা গুরুত্বপূর্ণ: ফিন্যান্সিয়াল টাইমসকে ড. ইউনূস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস সরকারের ওপর দ্রুত আস্থা ফিরিয়ে আনা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন। ফিন্যান্সিয়াল টাইমস পত্রিকাকে এ কথা বলেছেন তিনি।
ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘দেশ পুনর্গঠনে আমরা একসঙ্গে কীভাবে কাজ করতে পারি, সেই বিষয়ে সংশ্লিষ্ট সব দলের সঙ্গে কথা বলব।’
শান্তিতে নোবেল বিজয়ী এ অর্থনীতিবিদ আরও বলেন, ‘নতুন নেতৃত্বের জন্য প্রস্তুত হতে কাজ করা দরকার।’ দেশে নতুন নির্বাচন অনুষ্ঠানের জন্যও একটি রূপরেখা দরকার বলে মন্তব্য করেন তিনি।