রাজসাক্ষীর জবানবন্দি: হাসিনা–আসাদুজ্জামানের নির্দেশে জুলাই গণহত্যা

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে সরাসরি লেথাল উইপন (মারণাস্ত্র) ব্যবহার করার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই তথ্য সুনির্দিষ্টভাবে জবানবন্দিতে উল্লেখ করেছেন তখন পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) দায়িত্বে থাকা চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। জবানবন্দিতে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন আরও বলেছেন, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের মাধ্যমে গত বছরের ১৮ জুলাই শেখ হাসিনার ওই নির্দেশনা পেয়েছিলেন তিনি।