রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ‘মাননীয়’ নয়
মন্ত্রিপরিষদ বিভাগ বুধবার এক পরিপত্রে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ বা অন্য কোনো সম্মানসূচক শব্দ লিখিতভাবে ব্যবহার না করার অনুরোধ জানিয়েছে। সরকারের এই সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশের দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপে এসব শব্দ পরিহার করতে বলা হয়েছে। সিদ্ধান্তটিকে অতি গুরুত্বপূর্ণ উল্লেখ করে অনতিবিলম্বে এটি কার্যকর হবে বলে পরিপত্রে উল্লেখ করা হয়।