ঈদের অফারে সিঙ্গাপুর নিয়ে যাচ্ছে ‘শাওমি’

শাওমি ফোন কিনে ক্যাম্পেইনে অংশগ্রহণের মাধ্যমে গ্রাহকেরা জিতে নিতে পারবেন সিঙ্গাপুর অথবা থাইল্যান্ড ভ্রমণের সুযোগছবি: শাওমির সৌজন্যে

প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শাওমি–ফ্যানদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ড ‘শাওমি’ নিয়ে এসেছে তাদের বহুল প্রতীক্ষিত মেগা ক্যাম্পেইন ‘ঈদ উইথ শাওমি’।

‘ঈদ আনন্দ ভরপুর, শাওমি কিনে সিঙ্গাপুর’ ট্যাগলাইনের মাধ্যমে এবারের আয়োজনকে আরও প্রাণবন্ত ও রোমাঞ্চকর রূপ দিয়েছে প্রতিষ্ঠানটি। দেশজুড়ে শাওমি ফ্যান ও গ্রাহকদের জন্য ঈদের উৎসবকে আরও রঙিন, উপভোগ্য ও স্মরণীয় করে তুলতেই এই বিশেষ ক্যাম্পেইনের উদ্যোগ নেওয়া হয়েছে।

আসন্ন ঈদ উপলক্ষে এবং ঈদের কেনাকাটায় আরও বেশি আনন্দ যোগ করতে নির্দিষ্ট মডেলের শাওমি স্মার্টফোন ও ট্যাবলেট কেনার ক্ষেত্রে থাকছে নিশ্চিত উপহার, আকর্ষণীয় ক্যাশব্যাক এবং দারুণ মেগা পুরস্কার। আরও থাকছে আকর্ষণীয় প্রিমিয়াম লাইফস্টাইল পণ্য।

রেডমি নোট ১৫ সিরিজ, রেডমি ১৫, রেডমি ১৫সি, রেডমি এ ফাইভ, রেডমি প্যাড ২ ও প্যাড ২ প্রো কিনে সৌভাগ্যবান বিজয়ী পাবেন সিঙ্গাপুর অথবা থাইল্যান্ড ভ্রমণের সুযোগ। পাশাপাশি থাকছে ৬৫ ইঞ্চি টিভি, এয়ার পিউরিফায়ার ও চমৎকার একটি এয়ার ফ্রায়ার জেতার সুযোগ। এ ছাড়া উল্লিখিত মডেলের ডিভাইসের ওপর রয়েছে আকর্ষণীয় ক্যাশব্যাকসহ নিশ্চিত উপহার।

রেডমি নোট ১৫ প্রো প্লাস কিনে গ্রাহক প্রিমিয়াম ট্র্যাভেল ব্যাগের সঙ্গে পাবেন চমৎকার একটি স্মার্টওয়াচ। রেডমি নোট ১৫, রেডমি প্যাড ২ ও প্যাড ২ প্রো কিনে পাওয়া যাবে প্রিমিয়াম ট্র্যাভেল ব্যাগ। রেডমি ১৫, রেডমি ১৫সি, রেডমি এ ফাইভ কিনে গ্রাহক পাবেন একটি ট্র্যাভেল ব্যাগ। এ ছাড়া রেডমি নোট ১৫ ফাইভজি কিনলে থাকছে নিশ্চিত দুই হাজার টাকা ক্যাশব্যাক।

শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘ঈদের আনন্দ ছড়িয়ে দিয়ে গ্রাহকের ঈদ আনন্দ বহু গুণ বাড়িয়ে তুলতেই আমাদের এ আয়োজন। প্রতিবছরের মতো এবারের ‘ঈদ উইথ শাওমি’ ক্যাম্পেইনের মাধ্যমে আমরা শাওমি–ফ্যানদের প্রতি আমাদের ভালোবাসা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই।’

অফারটি পেতে হলে উল্লিখিত মডেলের যেকোনো স্মার্টফোন বা প্যাড কিনে গ্রাহকদের বিক্রেতার কাছ থেকে রিটেইল কোডটি জেনে নিতে হবে। তারপর EWM<space>IMEI No<space>Retail code লিখে ২৬৯৬৯ নম্বরে এসএমএস করলেই নিশ্চিত পুরস্কার পাওয়া যাবে, সঙ্গে মেগা উপহারের জন্য যোগ্য বিবেচিত হবে।