সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ বুধবার। চুক্তিভিত্তিক সচিব রয়েছেন অন্তত ১৬ জন। পুলিশেও চুক্তিতে নিয়োগ। জনপ্রশাসনে আরেকটি বড় পদোন্নতিও আসছে। এ–সংক্রান্ত একটি প্রতিবেদনে আজ পাঠকের আগ্রহ ছিল ব্যাপক। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির বিষয়ে ইউরোপীয় পার্লামেন্টের ছয় সদস্যের চিঠি নিয়ে আজ প্রতিক্রিয়া জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ–সংক্রান্ত প্রতিবেদনেও পাঠকের সাড়া যথেষ্ট। আজ এসব খবরের পাশাপাশি আছে আন্তর্জাতিক, অর্থনীতি, ক্রীড়া ও বিনোদনের নানা খবর। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

১

নির্বাচনের আগে সচিবদের চুক্তিতে নিয়োগ বাড়ছে

মাঝের কয়েক বছর জনপ্রশাসনে চুক্তিভিত্তিক নিয়োগ কমে এসেছিল। বিশেষ করে নিয়মিত পদগুলোতে চুক্তিতে কম নিয়োগ দেওয়া হতো। কিন্তু নির্বাচনের বছরে এসে চুক্তিভিত্তিক নিয়োগ বাড়ছে।  বিস্তারিত পড়ুন...

২

খালেদা জিয়ার বিষয় আমাদের অভ্যন্তরীণ, বাইরের হস্তক্ষেপ যুক্তিসংগত নয়: কাদের

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রোড সেফটি-বিষয়ক এক অনুষ্ঠানে ওবায়দুল কাদের
ছবি: শুভ্র কান্তি দাশ

ওবায়দুল কাদের বলেন, ‘আমরা কারও অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করি না। আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে বাইরের হস্তক্ষেপ যুক্তিসংগত বলে আমরা মনে করি না। খালেদা জিয়ার ব্যাপারে এটাও আমাদের অভ্যন্তরীণ বিষয়। বিস্তারিত পড়ুন...

৩

কোটিপতিরা ২০২৩ সালে যেসব দেশ ছাড়ছেন, যেসব দেশে পাড়ি জমাচ্ছেন

কয়েক বছর ধরে উচ্চ ধনীরা সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমাচ্ছেন
ছবি – রয়টার্স

ধনীদের নিজ দেশ ছাড়ার দিক থেকে শীর্ষে রয়েছে চীন। এরপর ভারত, যুক্তরাজ্য ও রাশিয়ার অবস্থান। অর্থাৎ এসব দেশ থেকে ধনীরা অন্যত্র স্থানান্তরিত হতে চান। বিস্তারিত পড়ুন...

৪

অবিচ্ছিন্ন থেকে দাপুটে দিন শেষ করলেন মুশফিক ও মিরাজ

দিনশেষে অপরাজিত মুশফিক ও মিরাজ
শামসুল হক

২০০০ সালে ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্টে টস করতে নেমেছিলেন নাঈমুর রহমান। আজ আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ১২তম অধিনায়ক হিসেবে টেস্টে নামলেন লিটন দাস। বিস্তারিত পড়ুন...

৫

৭৫ বছর বয়সী এই সুপারমডেলের সন্তান কারা জানলে অবাক হবেন

মেই মাস্ক
ছবি: টুইটার

টুইটারে হ্যাশট্যাগ দিয়ে গার্লস পাওয়ার বা ইন্সপায়ারিং ওম্যান হিসেবে যতজনকে দেখা যাবে, তার মধ্যে কমন পড়বে মেই মাস্কের নাম। আর সবচেয়ে বেশি যে হ্যাশট্যাগে তাঁকে খুঁজে পাওয়া যাবে, সেটা ‘ইটস গ্রেট টু বি ৭৫’। হ্যাঁ, ঠিকই শুনছেন, সুপারমডেল মেই মাস্কের বয়স ৭৫ বছর। বিস্তারিত পড়ুন...