প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ প্রণোদনা স্কিম নীতিমালা মন্ত্রিসভায় অনুমোদন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক। বাংলাদেশ সচিবালয়, ৪ জুনছবি: পিএমও

‘প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) প্রণোদনা স্কিম নীতিমালা, ২০২৬’ অনুমোদন করেছে মন্ত্রিসভা। প্রণোদনা দেওয়ার মাধ্যমে প্রবাসীসহ সব বাংলাদেশি নাগরিককে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আনতে অবদান রাখার লক্ষ্যে সরকার এ নীতিমালা করেছে।

আজ বৃহস্পতিবার রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই নীতিমালা অনুমোদন দেওয়া হয়। পরে সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের তথ্য জানানো হয়।

বৈঠকে ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০২৬’–এর খসড়ারও অনুমোদন দেওয়া হয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাসেবা, চিকিৎসাশিক্ষা ও গবেষণার পরিধি সম্প্রসারণের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের মুনাফাভিত্তিক বা অমুনাফাভিত্তিক কোম্পানি বা সংগঠন গঠন এবং কোম্পানি বা সংগঠনের শেয়ার অর্জন ও ধরনের বিধান অন্তর্ভুক্ত করার লক্ষ্যে আইন সংশোধন করা প্রয়োজন বলে বলে মনে করে মন্ত্রিসভা।

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় মন্ত্রিসভা অভিনন্দন জানিয়েছে।