সাউথইস্ট বিশ্ববিদ্যালয় ট্রাস্টের বোর্ড সভা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর তেজগাঁওয়ে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে সভা অনুষ্ঠিত হয়
ছবি: সংগৃহীত

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের ১২২তম সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর তেজগাঁওয়ে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে সম্প্রতি এ সভা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান রেজাউল করিমের সভাপতিত্বে একাডেমিক ও প্রশাসনিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় সভায় উপস্থাপিত ও আলোচিত বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সভায় উপস্থিত সদস্যরা তাঁদের মূল্যবান মতামত তুলে ধরেন। বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন তাঁরা।