হোন্ডা ফুটসাল লিগের আসরে চ্যাম্পিয়ন ‘সরদার কিংস ইলেভেন’

তরুণদের আন্তর্জাতিক মানের ফুটবলের সঙ্গে পরিচিত করে তুলতে দ্বিতীয়বারের মতো হোন্ডা ফুটসাল লিগ আয়োজন করা হয়ছবি: হোন্ডা

হোন্ডা ফুটসাল লিগের দ্বিতীয় আসর অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বসুন্ধরা স্পোর্টস সিটির বিএসসি ফুটসাল গ্রাউন্ডে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। দিনব্যাপী এই ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের ডিলারদের ৩২টি দল অংশগ্রহণ করে।

এবারের আসরে চ্যাম্পিয়ন হয়েছে ‘সরদার কিংস ইলেভেন’ (সরদার হোন্ডা সেন্টার, নওগাঁ)। বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়াসহ বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সুসুমু মরিসাওয়া এবং চিফ মার্কেটিং অফিসার শাহ্ মোহাম্মদ আশিকুর রহমান উপস্থিত ছিলেন। এ ছাড়া হোন্ডা ডিলার নেটওয়ার্কের প্রতিনিধি ও প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগের কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

তরুণদের আন্তর্জাতিক মানের ফুটবলের সঙ্গে পরিচিত করে তোলার লক্ষ্যে দ্বিতীয়বারের মতো হোন্ডা ফুটসাল লিগ আয়োজন করা হয়। এ উদ্যোগ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ফুটবলের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।