রিজওয়ানা–খলিলুরকে জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতের

জামায়াতে ইসলামী আয়োজিত সংবাদ সম্মেলনে দুই উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ ও দাবি তোলেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও খলিলুর রহমানকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ ও তাঁদের বিচার দাবি করেছে জামায়াতে ইসলামী। এই দুই সাবেক উপদেষ্টার বিরুদ্ধে জামায়াত ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ তুলেছে। আজ বৃহস্পতিবার দুপুরে বিদ্যমান সার্বিক পরিস্থিতি নিয়ে জামায়াতে ইসলামী আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ ও দাবি তোলেন বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।