রমজানে মেট্রোরেলের বিশেষ সময়সূচি

ঢাকা মেট্রোরেল

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) রমজান উপলক্ষে মেট্রোরেলের বিশেষ সময়সূচি ঘোষণা করেছে। ১ রমজান থেকে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত সাপ্তাহিক কর্মদিবসে উত্তরা উত্তর থেকে প্রথম ট্রেন সকাল সাড়ে ৬টায় ও মতিঝিল থেকে সোয়া ৭টায় ছাড়বে। উত্তরা উত্তর থেকে সর্বশেষ ট্রেন রাত সাড়ে ৯টায় এবং মতিঝিল থেকে রাত ১০টা ১০ মিনিটে ছাড়বে।