সারা দেশে ২৭ ঘণ্টায় ১৬ অগ্নিসংযোগের ঘটনা: ফায়ার সার্ভিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর হাইকোর্ট–সংলগ্ন কদম ফোয়ারার সামনে মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে যাত্রীবাহী একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা
ছবি: সংগৃহীত

চলমান অবরোধের দ্বিতীয় দিন আজ বুধবার সকাল পর্যন্ত ২৭ ঘণ্টায় সারা দেশে অন্তত ১৬টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেল এ তথ্য জানিয়েছে।

গতকাল মঙ্গলবার সকাল ৬টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমে এসব অগ্নিকাণ্ডের খবর এসেছে।

আরও পড়ুন

এর মধ্যে ঢাকা মহানগরীতে (পোস্তগোলা, খিলগাঁও, বারিধারা) ৪টি, ঢাকা বিভাগে (সাভার, গাজীপুর) ৬, চট্টগ্রাম বিভাগে (কর্ণফুলী, রাঙ্গুনিয়া) ৩ এবং রাজশাহী বিভাগে (বগুড়া, সিরাজগঞ্জ) ৩টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল বলেছে, ৯টি বাস, ২টি কাভার্ড ভ্যান, ২টি ট্রাক, ১টি পিকআপ ভ্যান, ২টি কমার্শিয়াল প্রোডাক্ট শোরুম ও ১টি পুলিশ বক্স পুড়ে গেছে।

বিএনপি গতকাল থেকে তিন দিনের অবরোধের ডাক দিয়েছে। একই কর্মসূচি ঘোষণা করেছে দলটির জোটসঙ্গী ও সমমনা দলগুলো। এ ছাড়া জামায়াতে ইসলামীও আলাদাভাবে একই কর্মসূচি ঘোষণা করেছে।

আরও পড়ুন