নারী ফুটবল দলকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০২৬ সালের এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে প্রথমবারের মতো জায়গা করে নেওয়ায় বাংলাদেশ নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

গতকাল বুধবার নারী ফুটবল দলের উদ্দেশে এক অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, ‘এ অর্জন শুধু নারী ফুটবলের নয়; বরং গোটা জাতির জন্য গর্বের। এটি আমাদের সম্ভাবনা, প্রতিভা ও অদম্য চেতনার একটি অনন্য উদাহরণ।’

প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, এ সাফল্য ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের মর্যাদা আরও বাড়াবে।