রোববার থেকে বাড়তে পারে অকটেন সরবরাহ

ফিলিং স্টেশনে অকটেন নেই। তাই সাইনবোর্ড ঝুলিয়ে রাখা হয়েছে। সম্প্রতি বেগমগঞ্জের একলাশপুর এলাকার একটি ফিলিং স্টেশনে

জ্বালানি তেল নিতে দেড় মাস ধরে ফিলিং স্টেশনে মানুষের ভিড় ও ভোগান্তি কমছে না। মূলত অকটেন নিতেই ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল ভিড় করছে। গত মাসের তুলনায় এ মাসে অকটেনের সরবরাহ কমায় প্রতিদিন ঢাকার পাম্পে তেল নেওয়ার লাইন আরও দীর্ঘ হচ্ছে। অথচ দেশে অকটেনের পর্যাপ্ত মজুত আছে। এ পরিস্থিতিতে আগামী রোববার থেকে বাজারে অকটেন সরবরাহ বাড়ানোর চিন্তা করছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন। সংস্থাটি বলছে, বাজারে অকটেনের সরবরাহ ২৫ শতাংশ বাড়ানো হতে পারে।