শুভ সন্ধ্যা। আজ সোমবার। যুক্তরাষ্ট্রের তথ্যপ্রযুক্তিভিত্তিক অনলাইন সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ ৭ জুলাই এক প্রতিবেদনে জানায়, বাংলাদেশে একটি সরকারি সংস্থার ওয়েবসাইটের মাধ্যমে লাখ লাখ মানুষের তথ্য ফাঁস হয়েছে। এ নিয়ে তুমুল আলোচনা চলছে। বিষয়টি নিয়ে একাধিক প্রতিবেদন আজও প্রকাশিত হয়েছে। এর মধ্যে ‘সরকারকে বারবার ই-মেইল দিয়েও সাড়া পাইনি: ভিক্টর মারকোপোলোস’ শিরোনামের খবরটি ব্যাপকভাবে পঠিত হয়েছে। নাটকীয়তার মধ্য দিয়ে গণ অধিকার পরিষদের প্রথম কাউন্সিল হয়েছে আজ। এ নিয়ে করা প্রতিবেদনটিতেও পাঠকের যথেষ্ট সাড়া মিলেছে। এর বাইরে আজ আন্তর্জাতিক, ক্রীড়া ও বিনোদনের নানা খবর আছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিয়ে আজ প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।
ভিক্টর বলেন, ‘আমি কখনো এত বড় তথ্য ফাঁসের ঘটনার মুখোমুখি হইনি। আমার পর্যালোচনা বলে, প্রায় পাঁচ কোটি মানুষের তথ্য ফাঁস হয়েছে। এই মানুষগুলো নানাভাবে ক্ষতির শিকার হলেন।’ বিস্তারিত পড়ুন...
শেষ সময়ে প্রার্থী হওয়ার বিষয়ে দলের যুগ্ম আহ্বায়ক হাসান আল মামুন প্রথম আলোকে বলেন, ‘দলকে সম্ভাব্য ভাঙনের হাত থেকে বাঁচাতে প্রার্থী হয়েছি।’ বিস্তারিত পড়ুন...
যে গাড়িটি নুরুল হক ব্যবহার করেন, সেটির মালিক তাঁর (নুরুল হকের) একজন আত্মীয় বলে প্রথম দিকে নুরুল হক দাবি করেছিলেন। পরে তিনি স্বীকার করেছেন, ২০২১ সালে গাড়িটি তিনি কিস্তিতে ২৬ লাখ টাকায় কিনেছেন। বিস্তারিত পড়ুন...
২০২২ সালে রিয়াল মাদ্রিদে নাম লেখানোর সব আয়োজনই প্রায় সেরে রেখেছিলেন এমবাপ্পে। শেষ পর্যন্ত অবশ্য থেকে যান প্যারিসে। কিন্তু রিয়াল তাঁকে পাওয়ার আশা ছাড়েনি। বিস্তারিত পড়ুন...
ছবির একটি লুকে শাহরুখের মাথায় ব্যান্ডেজ বাঁধা দেখা গেছে, যা আগেই প্রকাশ করা হয়েছিল। মেট্রোর মধ্যে আরেকটি দৃশ্যে তাঁকে দেখা গেছে মাথা কামানো লুকে। ছবির ঝলকের সংলাপও মনে ধরেছে ভক্তদের। বিস্তারিত পড়ুন...