ডিএমপির উপকমিশনার ও অতিরিক্ত উপকমিশনার পদমর্যাদার পাঁচ কর্মকর্তার বদলি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লোগোফাইল ছবি

একজন উপকমিশনার ও চারজন অতিরিক্ত উপকমিশনারকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপির) বিভিন্ন বিভাগে বদলি করা হয়েছে। আজ বুধবার ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশে এই বদলি করা হয়।

অফিস আদেশ অনুযায়ী, ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমানকে লালবাগ বিভাগে বদলি করা হয়েছে। এ ছাড়া ডিএমপির গোয়েন্দা রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. ইমরান জাকারিয়াকে প্রটেকশন বিভাগে, প্রটেকশন বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. জিয়াউর রহমান চৌধুরীকে গোয়েন্দা রমনা বিভাগে, ট্রাফিক রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার ফারজানা হককে ট্রাফিক মতিঝিল বিভাগে এবং ট্রাফিকের ওয়ারী বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. সাজিদুর রহমানকে গোয়েন্দা মিরপুর বিভাগে বদলি করা হয়েছে।

এদিকে গোয়েন্দা মিরপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার এনায়েত কবীর সোয়েবকে আগে গোয়েন্দা লালবাগ বিভাগে বদলির আদেশ জারি করা হলেও আজ তা বাতিল করা হয়েছে।