শুভ সকাল। আজ ১৯ আগস্ট, শনিবার। গতকাল শুক্রবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ ছুটির দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের সব ঘটনা তদন্ত করে সরকার নিরপেক্ষ ও কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা পর্যন্ত যুক্তরাষ্ট্রের চলমান নিষেধাজ্ঞা প্রত্যাহার করা উচিত হবে না বলে মনে করেন মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের টম ল্যানটস হিউম্যান রাইটস কমিশনের প্যানেল বক্তারা। বিস্তারিত পড়ুন...
বয়স ২৫ বা ২৬-এর মতো। তবে উচ্চতা দেখলে মনে হয়, চার থেকে পাঁচ বছর বয়সী কোনো শিশু। জন্মগতভাবেই দুই পা বাঁকা এবং শক্তি নেই। নূর আলম নামের এই ব্যক্তি পেশায় বাসচালকের সহকারী। বাসে ওঠার প্রথম সিঁড়িতে বসে বাঁকা পা দুটো নিচের দিকে নামালে কোনোরকমে মাটি স্পর্শ করতে পারেন। বিস্তারিত পড়ুন...
আমরা তো জালিয়াতির মধ্যেই আছি। সাগরে পেতেছি শয্যা, শিশিরে কী ভয়! আমাদের ঢাকা উত্তরের মেয়র আতিক সাহেবের তাই প্রতারণা-জালিয়াতি বিষয়ে কোনো বাতিক নেই, ছুতমার্গ নেই। পাশে স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলামকে নিয়ে তিনি দেনদরবার করে, মঞ্চ বানিয়ে, শামিয়ানা টাঙিয়ে, মাইক লাগিয়ে, চারদিকে টেলিভিশনের ক্যামেরা চালিয়ে, ফটোসাংবাদিকদের ক্যামেরার ক্লিক ক্লিক বাজিয়ে উদ্বোধন করলেন মশা মারার এক বিশেষ পদ্ধতি—জৈব কীটনাশক প্রয়োগ। সেই কীটনাশকের নাম বাসিলাস থুরিনজেনসিস ইসরায়েলেনসিস (বিটিআই)। এটা পানিতে দিলে মশার লার্ভা মারা যাবে। বিস্তারিত পড়ুন...
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের উপকণ্ঠে মহাসড়কে একটি ছোট আকারের ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়ে ১০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মধ্যে আটজন ওই উড়োজাহাজের আরোহী ছিলেন। অন্য দুজন ওই মহাসড়কে প্রাইভেট কার ও মোটরসাইকেলের আরোহী ছিলেন। বিস্তারিত পড়ুন...
১০ দল নিয়ে বিশ্বকাপ, এর মধ্যে ৫ দলই এশিয়ার। খেলাও হবে এশিয়ার মাটিতে। তবে বেশি দল কিংবা চেনা কন্ডিশনের পরও এবারের বিশ্বকাপে মাত্র একটি এশিয়ান দলকে সেমিফাইনালে দেখছেন এবি ডি ভিলিয়ার্স। সাবেক দক্ষিণ আফ্রিকান অধিনায়কের অনুমান, রাউন্ড রবিন লিগ পেরিয়ে সেরা চারে জায়গা করে নেওয়া তিনটি দলই হবে এশিয়ার বাইরের। বিস্তারিত পড়ুন...