র‍‍্যাব–পুলিশে শীর্ষ পদে বড় রদবদল

র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব) এবং বাংলাদেশ পুলিশের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল করা হয়েছে। পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) ও উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার আটজনকে কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে।আজ সোমবার (১৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপসচিব তৌহিদ আহমেদ।