সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ মঙ্গলবার। রাজনীতি, জাতীয়, আন্তর্জাতিক, ক্রীড়া, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে দিনভর প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয়েছে নানা খবর। এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন সারা দিন প্রথম আলো অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচ খবরে:

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত

বাস
ফাইল ছবি

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে বাসের ভাড়া বেড়েছে। দূরপাল্লা, রাজধানীসহ শহরের বাসে কিলোমিটারপ্রতি ভাড়া ১৭ পয়সা বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে প্রজ্ঞাপন জারির কথা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ)। বিস্তারিত পড়ুন...

টাঙ্গাইলে এই প্রথম খান পরিবারের কেউ আদালতে দণ্ড পেলেন

সানিয়াত খান

প্রায় চার দশক ধরে হত্যা, চাঁদাবাজি, অস্ত্রবাজিসহ বিভিন্ন অভিযোগে আলোচনায় ছিল টাঙ্গাইলের ‘খান পরিবার’। এসব ঘটনায় পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন সময় মামলাও হয়। তবে এত দিন কারও সাজা হয়নি। গতকাল সোমবার ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম ফারুক হত্যা মামলায় ওই পরিবারের ছোট ছেলে সানিয়াত খানের (বাপ্পা) মৃত্যুদণ্ড হয়। বিস্তারিত পড়ুন...

কলকাতায় হোটেল-গেস্টহাউসে কড়াকড়ি, বিপাকে বাংলাদেশি রোগীরা

নজরদারির জেরে আপাতত অনেক হোটেল বন্ধ। কিছুদিন আগেও জমজমাট থাকা দক্ষিণ কলকাতায় পিয়ারলেস হাসপাতালের কাছে এখন প্রায় কোনো মানুষই দেখা যায় না
ছবি: সংগৃহীত

শুধু মধ্য কলকাতা নয়, তিন সপ্তাহে শহরের পূর্ব প্রান্তে ইস্টার্ন মেট্রোপলিটান বাইপাস–সংলগ্ন ডি’সান, মণিপাল, পিয়ারলেস, নারায়ণা আর এন টেগোরসহ প্রতিটি করপোরেট হাসপাতাল–সংলগ্ন এলাকাতেই এমনই চিত্র দেখা গেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রশাসনিক নির্দেশে বেশ কিছু গেস্টহাউস ও হোটেল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বিস্তারিত পড়ুন...

একটুর জন্য হলো না ইতিহাস, ভারতের কাছে জাপান হারল ২ রানে

২ রানে জিতল ভারত
বিসিসিআই

না, জাপান পারেনি। ভারতকে ভয় ধরিয়ে দিয়েছিল অবশ্য। শেষ পর্যন্ত জাপানের বিপক্ষে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ৫ ওভারের ম্যাচে ৩৩ রানের লক্ষ্য দিয়েও ২ রানে জিতেছে ভারত ক্রিকেট দল। ৩৩ রানের লক্ষ্যে ছুঁতে নেমে জাপান ৩ উইকেট হারিয়ে তুলতে পেরেছে ৩০ রান। আন্তর্জাতিক টি–টুয়েন্টিতে এটা ভারতের ২০০তম জয়, এই প্রথম কোনো দল ২০০টি ম্যাচ জিতল। বিস্তারিত পড়ুন...

লতা মঙ্গেশকরের কোলে বসা ছোট্ট শিশুটি বাংলাদেশের কোন গায়িকা

আলিফ আলাউদ্দিন একটি স্থিরচিত্র তাঁর ফেসবুকে পোস্ট করেন, যেখানে তিনি সংগীতের কিংবদন্তি লতা মঙ্গেশকরের কোলে বসে আছেন
ছবি : সংগৃহীত

লতা মঙ্গেশকরের কোলে বসে থাকা এই শিশুটি কে? ছবিটি আজ মঙ্গলবার আবার প্রকাশ্যে আসার পর এমন প্রশ্ন উঠেছে অনেকের মনে। শিশুটি আর কেউ নন, বাংলাদেশি একজন জনপ্রিয় সংগীতশিল্পী এবং যাঁর বাবাও এ দেশের প্রখ্যাত সুরকার ও সংগীত পরিচালক। ৯ বছর বয়সে কলকাতায় গিয়ে লতা মঙ্গেশকরের সান্নিধ্য পেয়েছিলেন তিনি। কীভাবে ঘটেছিল সেই সাক্ষাৎ, এত বছর পরও সেই স্মৃতি তাঁর কাছে কতটা ঝলমলে, তা–ই জানা গেল। বিস্তারিত পড়ুন...