সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ১৭ জুলাই, সোমবার। গতকাল রোববার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর।

১

নিবন্ধন পেতে যাচ্ছে দুই দল বিএনএম ও বিএসপি

নির্বাচন কমিশন

বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) ও বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) নামের দুটি রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। আজ এই দুই দলের বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হবে। ২৬ জুলাই পর্যন্ত এই দল দুটির বিষয়ে কোনো আপত্তি থাকলে তা দাখিল করা যাবে। পরবর্তী সময় আপত্তি নিষ্পত্তি শেষে দল দুটিকে নিবন্ধন দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বিস্তারিত পড়ুন:

২

আ.লীগের সঙ্গে সমঝোতায় রাজি না হওয়ায় নিবন্ধন নিয়ে এই সিদ্ধান্ত: নুরুল হক

গণ অধিকার পরিষদের সমাবেশে নুরুল হক
ছবি: প্রথম আলো

ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে সমঝোতায় যেতে না চাওয়ায় গণ অধিকার পরিষদকে নিবন্ধন দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন দলটির সভাপতি নুরুল হক (নুর)। নির্বাচন কমিশন গতকাল নতুন দলগুলোর মধ্যে শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) ও বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) নামের দুটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর এ অভিযোগ করেন তিনি। বিস্তারিত পড়ুন:

৩

যুক্তরাষ্ট্রে আসার পরদিনই শাকিবের সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে: অপু বিশ্বাস

অপু বিশ্বাস ও শাকিব খান
কোলাজ : প্রথম আলো

সন্তানসহ বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন শাকিব খান ও অপু বিশ্বাস। মুক্তির তৃতীয় সপ্তাহে এসে দেশ-বিদেশে শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ ছবিটি নিয়ে সিনেমাপ্রেমীদের আগ্রহ যখন তুঙ্গে, তখন সন্তানসহ শাকিব-অপুর প্রকাশিত কয়েকটি ভিডিও ক্লিপ নিয়ে বেশ আলোচনা চলছে। বিস্তারিত পড়ুন:

৪

ফ্রিল্যান্সিং ছেড়ে বাংলাদেশ ব্যাংকের এডি হলেন শামীম

মো. শামীম কাওছার
ছবি: সংগৃহীত

নিজের পড়াশোনার খরচ ও সংসারের খরচের জন্য বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আপওয়ার্ক মার্কেটপ্লেসে ফ্রিল্যান্সিং শুরু করেন মো. শামীম কাওছার। মাসে ৬০ থেকে ৬৫ হাজার টাকা আয় হলেও নির্দিষ্ট পরিচয় না থাকায় শুনতে হতো কটু কথা। তাই একটা পরিচিতির জন্য শুরু করেন সরকারি চাকরির প্রস্তুতি। এবার বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক (এডি) পদে নির্বাচিত হয়েছেন মো. শামীম কাওছার। বিস্তারিত পড়ুন:

৫

আফগানদের বিপক্ষে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর বাংলাদেশ দল
আনিস মাহমুদ

আফগানিস্তানের সঙ্গে টি-টোয়েন্টি ক্রিকেটের সম্পর্কটা অন্য রকম। ক্রিকেটের ছোট সংস্করণটা যেন আফগানদেরই। বাংলাদেশের সম্পর্কটা আবার সম্পূর্ণ উল্টো। শুরু থেকেই ২০ ওভারের খেলাটা বাংলাদেশের কাছে দুর্বোধ্য।

কিন্তু এ বছরের শুরু থেকে সে চিত্র ধীরে ধীরে বদলাতে শুরু করে। প্রথমে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড, এরপর আয়ারল্যান্ডকে হারানোর পর বাংলাদেশকে হাতছানি দিচ্ছিল আফগানদের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়। সেই সুযোগ দুহাতে লুফে নিয়েছে বাংলাদেশ। বিস্তারিত পড়ুন: