সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ৩১ মে, রোববার। গতকাল শনিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

রাজস্ব তহবিল থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া। আজ শনিবার দুপুরে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে
ছবি: প্রথম আলো

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থাকাকালে কুমিল্লা জেলা পরিষদ থেকে ১৫ কোটি টাকা নিয়েছেন বলে অভিযোগ করেছেন পরিষদের বর্তমান প্রশাসক মো. মোস্তাক মিয়া। একই সঙ্গে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের বর্তমান সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ ১০ কোটি টাকা নিয়ে গেছেন বলে দাবি করেছেন তিনি।
বিস্তারিত পড়ুন...

উপজেলার বাজেটের টাকা তো আমাকে দেওয়া হয়নি: হাসনাত আবদুল্লাহ

সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ
ছবি: প্রথম আলো

কুমিল্লা জেলা পরিষদের প্রশাসকের বক্তব্যের জবাব দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ। কুমিল্লা–৪ আসনের (দেবীদ্বার) এই সংসদ সদস্য বলেছেন, জেলা পরিষদের প্রশাসক যে টাকার কথা বলেছেন, সেটি উপজেলার জন্য বাজেট বরাদ্দ। সে টাকা তাঁকে দেওয়া হয়নি।
বিস্তারিত পড়ুন...

প্রধানমন্ত্রী দেখে যাওয়ার পর হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান

হাতিরঝিল লেকের আবর্জনা পরিষ্কার শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। আজ শনিবার সকালে
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান সরেজমিনে দেখে অসন্তোষ প্রকাশের পর রাজধানীর হাতিরঝিল লেকের আবর্জনা পরিষ্কার শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। শনিবার সকাল থেকে দেড় শতাধিক কর্মী নিয়ে হাতিরঝিল লেকে পরিচ্ছন্নতা অভিযান চলছে।
বিস্তারিত পড়ুন...

মোশাররফ করিমের ‘ছাত্রী যখন বউ’, তটিনীর ‘লাভ গেম’

‘ছাত্রী যখন বউ’ নাটকে নীলাঞ্জনা নীলা ও মোশাররফ করিম
বাংলাভিশন

ঈদের ছুটিতে অনেকেরই দিন কাটছে টিভির রিমোট হাতে। কেউ খুঁজছেন পারিবারিক নাটক, কেউ হাসির টেলিফিল্ম, আবার কেউ অপেক্ষায় প্রিয় তারকার নতুন কাজের। সেই দর্শকদের জন্য শনিবার ঈদের তৃতীয় দিনও সাজানো আয়োজন নিয়ে হাজির হয়েছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো।
বিস্তারিত পড়ুন...

 ‘ফাঁদে’ ফেলে কলেজছাত্রকে হত্যা, নেপথ্যে প্রেম, বিচ্ছেদ, ব্ল্যাকমেল: পিবিআই

হত্যা
প্রতীকী ছবি

ঈদের দিন বিকেলে সবকিছুই ছিল স্বাভাবিক। কলেজের মাঠে বসে গল্প করছিলেন কয়েকজন তরুণ-তরুণী। তাঁদের মধ্যে ছিলেন ইসমাইল হোসেন ওরফে ইমন এবং তাঁর সাবেক প্রেমিকা। সেই আড্ডার আড়ালেই ধাপে ধাপে এগোচ্ছিল ইমনকে হত্যার পরিকল্পনা।
বিস্তারিত পড়ুন...