সাহাবুদ্দিন-হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বিরুদ্ধে অভিযোগ দাখিল হয়েছে। বাংলাদেশ আজাদি পার্টি ও রাষ্ট্রসংলাপ ফোরাম আজ পৃথকভাবে অভিযোগ দুটি করেছে। আজাদি পার্টি পিলখানা হত্যাকাণ্ড, শাপলা গণহত্যা, গুম-খুনসহ সকল গণহত্যাকালে দুই রাষ্ট্রপতির মৌন সম্মতি ও ফ্যাসিবাদী সরকারকে সমর্থনের অভিযোগ করেছে। রাষ্ট্রসংলাপ ফোরাম জুলাই গণ-অভ্যুত্থানে গুলি, নির্যাতন, গুমের হুকুমদাতা হিসেবে সাহাবুদ্দিনের ভূমিকা তদন্তের দাবি জানিয়েছে। চিফ প্রসিকিউটর কোনো মন্তব্য করেননি।