কর্মীদের নবজাতকদের বরণ করল আইএফআইসি ব্যাংক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কর্মীদের পরিবারের নবজাতকদের স্মারক গোল্ড কয়েন দিয়ে বরণ করে নিয়েছে আইএফআইসি ব্যাংক। গত শনিবার রাজধানীর পুরানা পল্টনে আইএফআইসি টাওয়ারের মাল্টিপারপাস হলে আয়োজিত এক অনুষ্ঠানে এ উপহার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে ব্যাংকের মানবসম্পদ বিভাগের প্রধান কে এ আর এম মোস্তফা কামাল শুভেচ্ছা বক্তব্য দেন। প্রধান অতিথি হিসেবে ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ এ সারওয়ার। এ সময় তিনি উপস্থিত তিন শতাধিক নবজাতকের বাবা-মায়ের হাতে গোল্ড কয়েন উপহার হিসেবে তুলে দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
২০১৭ সাল থেকে প্রতিবছর আইএফআইসি ব্যাংককর্মীদের নবজাতক শিশুদের এই স্মারক গোল্ড কয়েন দিয়ে বরণ করে আসছে।