সেগুনবাগিচা থেকে আটক কে এই আয়াস

আ ন ম আয়াস

আ ন ম আয়াস শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি মুছতে গিয়ে আজ সেগুনবাগিচা থেকে আটক হয়েছেন। রাষ্ট্র সংলাপ ফোরামের এই নেতা জুলাই গণ-অভ্যুত্থান, ধানমন্ডি ৩২ নম্বরের ঘটনা, রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষ এবং নিজে হামলার শিকার হওয়াসহ নানা কারণে পূর্বেও আলোচনায় ছিলেন। তার বিরুদ্ধে ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়ির সামনে প্রস্রাব করার ভিডিও প্রকাশের অভিযোগও আছে, যা তাকে বারবার বিতর্কের কেন্দ্রে এনেছে।