শান্তিরক্ষা মিশন এলাকা দক্ষিণ সুদান ও আবেই পরিদর্শনে গেছেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানছবি: বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক পেজ থেকে নেওয়া

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান গতকাল শনিবার পাঁচ দিনের সরকারি সফরে দক্ষিণ সুদান ও আবেই গেছেন।

সফরকালে সেনাবাহিনী প্রধান দক্ষিণ সুদান ও আবেইতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মোতায়েনরত বাংলাদেশি কন্টিনজেন্টগুলো পরিদর্শন করবেন।

এ ছাড়া উভয় স্থানের রাষ্ট্রীয় ও মিশন–সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, মতবিনিময় করবেন সেনাপ্রধান।