শাহবাগে শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ

বেতন গ্রেড বাড়ানোর দাবিতে আন্দোলনরত প্রাথমিক শিক্ষকদের ওপর চড়াও হয় পুলিশ। আজ শনিবার বিকেলে ঢাকার শাহবাগে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেতন গ্রেড বাড়ানোসহ তিন দফা দাবিতে আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মিছিল শাহবাগে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। পুলিশের লাঠিপেটায় বেশ কয়েকজন শিক্ষক আহত হয়েছেন। এ সময় কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করা হয়। শিক্ষকেরা শহীদ মিনারে অবস্থান করছিলেন এবং মিছিল নিয়ে শাহবাগে এলে পুলিশ তাঁদের বাধা দেয়। শিক্ষকেরা ব্যারিকেড ভাঙতে চাইলে পুলিশ চড়াও হয়। বিনা উসকানিতে হামলার অভিযোগ করেছেন শিক্ষকেরা।