শাওয়ালের চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ১৪৪৭ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হবে আগামী শনিবার। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবা ঢাকার বায়তুল মুকাররমের সভাকক্ষে সভা শেষে এ তথ্য জানান। এর ফলে আগামীকাল শুক্রবার রমজানের ৩০ দিন পূর্ণ হবে। হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে ২৯ বা ৩০ দিনে মাস হয়ে থাকে।