শেখ হাসিনার নামে কীকী সম্পদ আছে

শেখ হাসিনা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০২৫ সালের ১৭ নভেম্বর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কয়েকজনের মৃত্যুদণ্ড ও সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন। শহীদ পরিবারকে ক্ষতিপূরণ দিতে সম্পদ বাজেয়াপ্তের আইনি প্রক্রিয়া চূড়ান্ত করতে কাজ চলছে। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, প্রক্রিয়া চূড়ান্ত হলে রায় অনুযায়ী সম্পদ বাজেয়াপ্ত করা যাবে। ২০২৪ সালের হলফনামা অনুযায়ী, শেখ হাসিনার ৪ কোটি ৩৪ লাখ টাকার স্থাবর-অস্থাবর সম্পদ রয়েছে। দুদকের মতে, ২০০৮ সালে তিনি ২৮ একরের বেশি জমি গোপন করেছিলেন।