সহিংসতা সবচেয়ে বেশি ‘বিনা ভোটের’ নির্বাচনে

বিগত পাঁচটি নির্বাচনে সহিংসতার চিত্র।

নির্বাচনে সহিংসতা বাংলাদেশে নতুন নয়। গত পাঁচটি সংসদ নির্বাচনের হিসাবে চোখ রাখলে দেখা যায়, তাতে অন্তত ১৬৫ জন মারা গেছেন। আহত ব্যক্তির সংখ্যা ৩ হাজার ৬৫৭ জন। এর মধ্যে সবচেয়ে বেশি সহিংসতা হয়েছিল ২০১৪ সালের দশম সংসদ নির্বাচনে। বিনা ভোটের নির্বাচন নামে পরিচিতি পাওয়া সেই নির্বাচন কেড়ে নিয়েছিল ১১৫ জনের প্রাণ। সেবার আহত ব্যক্তির সংখ্যাটি ছিল ৮৫৪। সহিংসতায় নিহত ব্যক্তির এই হিসাব পুলিশ সদর দপ্তরের।