সিটি নির্বাচনে এনসিপির প্রার্থী ঘোষণার পেছনে কী

পাঁচ সিটিতে মেয়র পদে এনসিপির প্রার্থীরা– (বাঁ থেকে) আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আরিফুল ইসলাম আদীব, তারিকুল ইসলাম, আবদুর রহমান আফজাল ও মো. মোবাশ্বের আলী

বিএনপি ক্ষমতায় বসে সবে সিটি করপোরেশনগুলোতে প্রশাসক বসিয়েছে, ফলে স্থানীয় সরকারের এই প্রতিষ্ঠানগুলোতে আশু নির্বাচনের কোনো ইঙ্গিত দেখা যাচ্ছে না। তার মধ্যেই পাঁচটি সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করে বসল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। অন্য কোনো দলের যখন এ নিয়ে কোনো তৎপরতা নেই, তখন নতুন দলটির প্রার্থী ঘোষণা রাজনৈতিক অঙ্গনে কৌতূহল তৈরি করেছে।