মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর
ঢাকায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকে পরিস্থিতি জানতে চেয়েছে সরকার
বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন জাফর এইচ বিন আবিয়ার কাছে সম্প্রতি মক্কায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির বিষয়ে জানতে চেয়েছে ঢাকা। আজ রোববার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয় বিষয়াবলি) মো. নজরুল ইসলাম রাষ্ট্রদূতের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন।
বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা এই প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত গত বুধবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি গণমাধ্যম পবিত্র মক্কায় মসজিদ এলাকায় অনৈতিক কাজের দায়ে দুই বাংলাদেশির মৃত্যদণ্ড কার্যকর করার তথ্য প্রচার করে। এরপর এ ব্যাপারে জানতে ঢাকায় সৌদি দূতাবাসে যোগাযোগ করে পররাষ্ট্র মন্ত্রণালয়।
মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ওই দুই বাংলাদেশির বিষয়ে জানতে রাষ্ট্রদূতের কাছে আজ একটি কূটনৈতিকপত্র দেওয়া হয়েছে।
বিস্তারিত আসছে...