এডিসন রিয়েল এস্টেট ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের মধ্যে সমঝোতা চুক্তি সই
আবাসনপ্রতিষ্ঠান এডিসন রিয়েল এস্টেট ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসির সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তি অনুযায়ী ইউসিবি এডিসন রিয়েল এস্টেটের গ্রাহকদের আকর্ষণীয় হার, সুযোগ-সুবিধাসহ হোম লোন দেবে। এ ছাড়া এডিসন রিয়েল এস্টেট ইউসিবি হোম লোন গ্রাহকদের অ্যাপার্টমেন্ট কেনার ক্ষেত্রে অগ্রাধিকারমূলক সুবিধা প্রদান করবে।
ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আরিফ কাদরী এবং এডিসন গ্রুপের চেয়ারম্যান মো. আমিনুর রশিদ রাজধানীর ইউসিবি করপোরেট হেড অফিসে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি স্বাক্ষর করেন। ইউসিবির পক্ষ থেকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নাবিল মুস্তাফিজুর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক এ টি এম তাহমিদুজ্জামান ও রিটেইল বিজনেস বিভাগের প্রধান মোহাম্মদ শফিকুর রহমান এবং এডিসন রিয়েল এস্টেট লিমিটেডের পক্ষ থেকে চিফ অপারেটিং অফিসার শাহেদুল করিম মুন্না, অতিরিক্ত পরিচালক মাসুদ আলমসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি