স্মার্টফোন: ১ জুলাই থেকে কি বাড়তি খরচ
১ জুলাই থেকে স্মার্টফোনের দাম কয়েক হাজার টাকা বাড়তে পারে। সাময়িক ১৫ শতাংশ শুল্কছাড়ের মেয়াদ ৩০ জুন শেষ হওয়ায় আমদানি করা মুঠোফোনে মোট করভার ৪৩.৪৩% থেকে বেড়ে ৬৪.২৫% হবে। এর ফলে দাম ২০-২৫ শতাংশ বৃদ্ধির আশঙ্কা করছে মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন (এমআইওবি)। সংগঠনটির সভাপতি জাকারিয়া শাহিদ গ্রে মার্কেটে ফোন বিক্রির আশঙ্কা করেছেন।