সনদ বাস্তবায়নের নিশ্চয়তা খুঁজছে কমিশন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়ার একটি কাঠামো ঠিক করেছে জাতীয় ঐকমত্য কমিশন। কিন্তু সনদের সংবিধান–সম্পর্কিত সংস্কার প্রস্তাবগুলো আগামী সংসদ নির্ধারিত সময়ে বাস্তবায়ন করবে—এমন নিশ্চয়তা বিধান কীভাবে করা যায়, তা খুঁজে পাচ্ছে না কমিশন। কমিশন–সংশ্লিষ্ট সূত্র জানায়, নিশ্চয়তা প্রশ্নে কমিশনের চিন্তা হলো জুলাই সনদ বাস্তবায়ন আদেশে এমন একটি বিধান রাখা, যেখানে বলা হবে, আগামী সংসদ গঠিত হওয়ার ৯ মাসের মধ্যে সনদ বাস্তবায়ন করবে।