সংসদে শব্দযন্ত্রে গোলযোগ: সাবোটাজ কি না তদন্তে কমিটি

জাতীয় সংসদ ভবন

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে শব্দযন্ত্রে গোলযোগের ঘটনা তদন্তে সার্জেন্ট অ্যাট আর্মসের নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছে। এটি অন্তর্ঘাতমূলক ছিল কি না, তা ৩ এপ্রিলের মধ্যে খতিয়ে দেখতে বলা হয়েছে। চিফ হুইপ নূরুল ইসলাম জানান, শব্দযন্ত্রের সমস্যার সমাধান ও সাবোটাজ উভয় বিষয়েই কমিটি সুপারিশ দেবে। গত ১২ মার্চ অধিবেশনের প্রথম দিনেই এই বিভ্রাট ঘটে।