ঢাকার রাজপথে সহিংসতা ও প্রাণহানিতে ইউরোপীয় ইউনিয়ন গভীরভাবে মর্মাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)
ছবি: রয়টার্স

ঢাকার রাজপথে সহিংসতা ও প্রাণহানির ঘটনায় বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দূতাবাস গভীরভাবে মর্মাহত।

আজ রোববার দুপুর ১২টায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ কথা জানানো হয়েছে।

আরও পড়ুন

ইইউ দূতাবাস তাদের এক্স অ্যাকাউন্টে দেওয়া পোস্টে লিখেছে, ঢাকায় ইউরোপীয় ইউনিয়ন ও এর সদস্যদেশগুলো রাজধানীর রাজপথে সহিংসতা ও প্রাণহানির ঘটনায় গভীরভাবে মর্মাহত।

অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের পথ খুঁজে নেওয়া গুরুত্বপূর্ণ বলেও পোস্টে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন