চট্টগ্রামে পুমার আউটলেট চালু হচ্ছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে চালু হতে যাচ্ছে জার্মানির বিখ্যাত স্পোর্টসওয়্যার ব্র্যান্ড পুমার আউটলেট। আগামী বৃহস্পতিবার চট্টগ্রামের লালখান বাজারে আউটলেটটি উদ্বোধন করা হবে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গতকাল ফেসবুক পোস্টে ক্রিকেটার লিটন দাস লিখেছিলেন, ‘আচ্ছা চট্টগ্রামে কি পুমা’র কোনো আউটলেট আছে? কেউ জানাতে পারবেন?’
লিটনের পোস্টটি চোখে পড়ে দেশ সেরা ক্রিকেটার সাকিব আল হাসানের। পোস্টে সাকিব লেখেন ‘অপেক্ষা করো, শিগগিরই দেখা হচ্ছে চট্টগ্রামে।’