গুম প্রতিরোধ বিলের সঙ্গে ট্রাইব্যুনালের কনফ্লিক্ট হবে না: চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামফাইল ছবি: প্রথম আলো

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিসি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সঙ্গে গুম প্রতিরোধ ও প্রতিকার বিলের কোনো ধরনের ‘কনফ্লিক্ট’ (সাংঘর্ষিক) হওয়ার সুযোগ নেই। বিলে উল্লেখ আছে, যদি গুম ব্যাপক মাত্রায় হয় অথবা যদি সেটি একই ধরন বা পদ্ধতিগতভাবে হয়, তাহলে সেটি মানবতাবিরোধী অপরাধ হিসেবে গণ্য হবে। তখন সেটির বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে।

জাতীয় সংসদে গুম প্রতিরোধ ও প্রতিকার বিল পাসকে স্বাগত জানিয়ে চিফ প্রসিকিউটর আরও বলেন, এর মধ্য দিয়ে গুমের শিকার ব্যক্তিদের জন্য বিচারের দ্বার উন্মোচিত হয়েছে। এটি মাইলফলক হিসেবে কাজ করবে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ে সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর এসব কথা বলেন।

আরও পড়ুন

এ সময় চিফ প্রসিকিউটর বলেন, বিলে যেভাবে সংজ্ঞা দেওয়া হয়েছে, তাতে অন্য কোনো আইনের সঙ্গেও ‘কনফ্লিক্ট’ হওয়ার সুযোগ নেই। এ আইনের মধ্য দিয়ে ন্যায়বিচার নিশ্চিত হওয়ার সুযোগ সৃষ্টি করা হয়েছে।

গুম প্রতিরোধ ও প্রতিকার বিলের আওতায় গুমের সংজ্ঞা অনুযায়ী, এখন থেকে যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ২৪ ঘণ্টার বেশি কাউকে আটক রাখে, তাহলে সেটি গুম বলে গণ্য হবে; বলেন, চিফ প্রসিকিউটর।

আরও পড়ুন
আরও পড়ুন