লংকাবাংলার বন্ডের চাঁদা গ্রহণ শেষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আর্থিক প্রতিষ্ঠান লংকাবাংলা ফাইন্যান্সের ৩০০ কোটি টাকার বন্ডের চাঁদা গ্রহণ সম্পন্ন হয়েছে। অরূপান্তরযোগ্য এ বন্ডে ব্যক্তি বিনিয়োগকারী থেকে শুরু করে করপোরেট প্রতিষ্ঠান, ব্যাংক–বিমা, মিউচুয়াল ফান্ড ও গ্র্যাচুইটি ফান্ড থেকে বিনিয়োগ করা হয়েছে। বন্ডটি দেশের দুই স্টক এক্সচেঞ্জের বিকল্প লেনদেন বোর্ডে তালিকাভুক্ত হবে। লংকাবাংলা ফাইন্যান্স জানিয়েছে, এ নিয়ে চতুর্থবারের মতো তারা বন্ড ইস্যু করে মূলধন সংগ্রহ করেছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও বাংলাদেশ ব্যাংকের অনুমোদনক্রমে এ বন্ড ইস্যু করেছে আর্থিক প্রতিষ্ঠানটি। আর্থিক প্রতিষ্ঠানের সম্পদ ও দায়ের মধ্যে ভারসাম্য রক্ষায় অর্থায়নের বিকল্প উৎসগুলোকে কাজে লাগাতে বন্ড ইস্যুসহ নানা বিকল্প ব্যবস্থাগুলোকে কাজে লাগানো হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। বিজ্ঞপ্তি