অংশীজনদের সঙ্গে এখনো আলোচনা করার সুযোগ আছে 

সাইমুম রেজা

প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইন নিয়ে জনগণের মতামত প্রদানের জন্য ১৪ দিন সময় দিয়েছিল সরকার। এই ১৪ দিনে ঠিক কতটি মতামত এসেছে, কী ধরনের মতামত এসেছে, অংশীজনদের প্রদানকৃত মতামতগুলোর কোনটি আইনের সর্বশেষ খসড়ায় স্থান পেয়েছে, এসব জনগণকে জানানো উচিত। 

আরও পড়ুন

মন্ত্রিসভা প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দিলেও অংশীজনদের সঙ্গে সংশোধনীগুলো নিয়ে আলোচনা করার সুযোগ এখনো আছে। অংশীজনদের সঙ্গে আলোচনা করে আইনটি পাস করলে ভালো হয়। যদি তা না করা হয়, তাহলে আইন প্রণয়নের প্রক্রিয়ায় নাগরিকদের কার্যকর অংশগ্রহণ হয়েছে কি না, এবং জনগণের আকাঙ্ক্ষার সঠিক প্রতিফলন হয়েছে কি না, সেটি নিয়ে প্রশ্ন উঠবে।