সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ রোববার। গতকাল শনিবার বঙ্গবাজারের অগ্নিকাণ্ড নিয়ে একাধিক সংবাদ প্রকাশিত হয়েছে। এসব খবরের কয়েকটি পাঠকপ্রিয়তা পেয়েছে। এ ছাড়া ছিল বিশ্ব, অপরাধ, বিনোদন, বাণিজ্য ও খেলার জগতের নানা খবর। এসব সংবাদের বেশ কটিই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের নানা খবর ও বিশ্লেষণ।

১

বঙ্গবাজারের অগ্নিকাণ্ডে সব পক্ষের দায় আছে

বঙ্গবাজারে আগুনে পুড়ে যায় প্রায় পাঁচ হাজার দোকানফাইল
ছবি : প্রথম আলো

রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিস, সিটি করপোরেশন ও ব্যবসায়ী—সব পক্ষেরই দায় আছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, যথাযথ ব্যবস্থা নিলে অগ্নিঝুঁকি কমানো সম্ভব। এ ক্ষেত্রে মালিক, ব্যবসায়ী ও ব্যবহারকারীদের আন্তরিক ভূমিকাও পালন করতে হবে। বিস্তারিত পড়ুন

২

সুদিন আর ফিরল না মোশারফের

আগুনে পুড়ে যাওয়া বঙ্গবাজারের ধ্বংসস্তূপে দাঁড়িয়ে মোশারফ হোসেন
ছবি: সাজিদ হোসেন

মোশারফ হোসেনের বয়স যখন তিন বছর, তখন মারা যান বাবা। চার বোন ও এক ভাইকে নিয়ে মা যেন অথই সাগরে পড়লেন। সেই থেকে চরম দারিদ্র্যই যেন তাঁদের নিত্যসঙ্গী।অর্থকষ্টে দিতে পারেননি এসএসসি পরীক্ষা। দুই দশক আগে জীবিকার প্রয়োজনে এক মামার হাত ধরে কুমিল্লা থেকে ঢাকায় আসেন তিনি। বঙ্গবাজারের একটি কাপড়ের দোকানে কাজ নেন। বেতন মাত্র ১ হাজার ৮০০ টাকা। বিস্তারিত পড়ুন

৩

বাবা–মায়ের কটাক্ষে হতাশ মেয়েটি ফোন করেন ১০৯৮ নম্বরে

মেয়েটির অভিযোগ ছিল পরিবারের বিরুদ্ধে। জন্মগত ত্রুটির কারণে হাঁটাচলা করতে পারেন না তিনি। তাঁর জন্মের ১২ বছর পর ভাই জন্ম নেয়, এরপর থেকে তাঁর প্রতি মা–বাবার মনোযোগ কমে যায়। এমনকি তাঁর প্রতিবন্ধিতা নিয়েও কটাক্ষ করা হয়। প্রচণ্ড মানসিক হতাশা নিয়ে মেয়েটি ফোন করেন শিশুদের সহায়তায় স্থাপিত চাইল্ড হেল্পলাইন ১০৯৮ নম্বরে। বিস্তারিত পড়ুন

৪

কাকে বিয়ে করলেন দুবাইয়ের রাজকুমারী

রাজকুমারী শাইখা মাহরা ও শেখ মানা
ছবি: টুইটার

বিয়ে করেছেন দুবাইয়ের রাজকুমারী শাইখা মাহরা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। বরও ওই রাজবংশেরই সদস্য শেখ মানা বিন মোহাম্মদ বিন রশিদ বিন মানা আল মাকতুম। রাজকুমারী শাইখা মাহরার বাবা শেখ মোহাম্মদ বিন রশিদ সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক। বিস্তারিত পড়ুন

৫

অসদাচরণের দায়ে মিরাজের শাস্তি

বাংলাদেশের অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ
ছবি: প্রথম আলো

মাত্রই আন্তর্জাতিক ক্রিকেট খেলে প্রিমিয়ার লিগ খেলতে গেছেন মেহেদী হাসান মিরাজ। অবশ্য প্রিমিয়ার লিগ হলেই কি! মেজাজ হারিয়ে ফেললে তো সবই এক!বিস্তারিত পড়ুন