বিটিআরসির নতুন চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ

বিটিআরসির নতুন চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মহিউদ্দিন আহমেদ। সরকার তাঁকে প্রায় দেড় বছরের জন্য এই পদে নিয়োগ দিয়েছে। তিনি বর্তমানে বিটিআরসির ভাইস চেয়ারম্যান হিসেবে (চুক্তিভিত্তিক) দায়িত্ব পালন করছেন।

আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ–সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। সেখানে বলা হয়, মো. মহিউদ্দিন আহমেদ বর্তমান চুক্তির ধারাবাহিকতায় ১৪ ডিসেম্বর থেকে ২০২৫ সালের ২৯ মে পর্যন্ত বিটিআরসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

মো. মহিউদ্দিন আহমেদ গত বছরের ১ নভেম্বর ভাইস চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। বিটিআরসির বর্তমান চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারের মেয়াদ ১৩ ডিসেম্বর শেষ হবে। তিনি ২০২০ সালের ১৪ ডিসেম্বর নিয়োগ পেয়েছিলেন।