সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ বৃহস্পতিবার, সপ্তাহের শেষ কর্মদিবস। চলমান লোডশেডিংয়ের মধ্যে আজ একটা সুখবর পাওয়া গেছে। সেটি হলো, ভারতের ঝাড়খন্ডে আদানি গ্রুপের বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশের জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ আবার শুরু হয়েছে। আজ এ খবরটিতে পাঠকের সাড়া পাওয়া গেছে বেশ। দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে ‘ভুল নীতির মাশুল অর্থনীতিতে’ শীর্ষক খবরটিতে পাঠকের অনেক আগ্রহ লক্ষ করা গেছে। এর পাশাপাশি আজ আছে আন্তর্জাতিক, ক্রীড়া ও বিনোদনের নানা খবর। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

১

আদানির কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ আবার শুরু

আদানি গ্রুপের কেন্দ্রের প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ আসা শুরু হয় গত মার্চে
ফাইল ছবি: রয়টার্স

সব বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালনের একমাত্র রাষ্ট্রীয় সংস্থা পিজিসিবি। সংস্থাটির মুখপাত্র এ বি এম বদরুদ্দোজা খান গণমাধ্যমে পাঠানো বার্তায় বলেন, আজ সকাল ৯টায় আদানির কেন্দ্র থেকে দেশের জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালনের পরিমাণ ছিল ৬০৭ মেগাওয়াট। বিস্তারিত পড়ুন...

২

ভুল নীতির মাশুল অর্থনীতিতে

ডলার–সংকটের প্রভাব এখন পুরো অর্থনীতিতে। এর ফলে সরকারের লেনদেনে দেখা দিয়েছে রেকর্ড ঘাটতি, কমছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ, ঋণ পরিশোধের খরচ বেড়েছে, দেখা দিয়েছে জ্বালানিসংকট, অসহনীয় হয়ে উঠেছে মূল্যস্ফীতির চাপ। বিস্তারিত পড়ুন...

৩

ধর্ষণের সংজ্ঞায় পরিবর্তন আনছে জাপান

জাপানে ধর্ষণের বিরুদ্ধে আইন পরিবর্তনের দাবিতে সোচ্চার জনগণ
ফাইল ছবি: এএফপি

বিলে বেশ কয়েকটি পরিবর্তনের কথা বলা হয়েছে। সবচেয়ে বড় ও তাৎপর্যপূর্ণ পরিবর্তনটি হবে ধর্ষণের সংজ্ঞায়। আইনপ্রণেতারা ধর্ষণকে ‘জোর করে যৌন সংসর্গ’ থেকে ‘অসম্মতিমূলক যৌন সংসর্গ’তে পুনঃসংজ্ঞায়িত করেছেন। বিস্তারিত পড়ুন...

৪

ইন্টার মায়ামির সঙ্গে মেসির চুক্তি কত বছরের, কত টাকার

ইন্টার মায়ামির সভাপতি ও মালিক ডেভিড বেকহামের সঙ্গে লিওনেল মেসি
ছবি: টুইটার

গত কয়েক দিন মেসির দলবদল নিয়ে কী জল্পনাকল্পনাটাই না হলো! সৌদি ক্লাবের ১০০ কোটি ডলারের বেশি পারিশ্রমিক মেসিকে টানেনি। ইউরোপে খেললে শুধু বার্সাতেই খেলতেন, কিন্তু সেটাও আলোর মুখ না দেখায় মায়ামিকেই নতুন ঠিকানা বানিয়েছেন আর্জেন্টাইন তারকা। বিস্তারিত পড়ুন...

৫

শুধু দুই চরিত্র নিয়েই কেন কথা হয়, অভিমানী কারিনা

কারিনা কাপুর খানের ফিল্মোগ্রাফিতে চোখ রাখলে দেখা যায়, নানা স্বাদের বিচিত্র চরিত্রে নিজেকে মেলে ধরেছেন এই বলিউড অভিনেত্রী। কিন্তু শুধু ‘গীত’ আর ‘পু’ হিসেবেই তাঁকে স্মরণ করেন বেশির ভাগ মানুষ। বিস্তারিত পড়ুন...