তাজুল ইসলামের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে বিদায় নেওয়ার দিন সাংবাদিকদের মুখোমুখি মোহাম্মদ তাজুল ইসলাম। ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মোহাম্মদ সম্রাট রোবায়েত। তাঁর অভিযোগ, জুলাই গণ-অভ্যুত্থানে চট্টগ্রামে মানবতাবিরোধী অপরাধের আসামি সাবেক সাংসদ ফজলে করিম চৌধুরীকে রক্ষা এবং তাঁর ছেলে ফারাজ করিমের গ্রেপ্তারি পরোয়ানা আটকাতে তাজুল ইসলাম জড়িত ছিলেন।