তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পছবি: কোলাজ

বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘ঐতিহাসিক’ উল্লেখ করে তিনি প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের মেয়াদকালের সফলতা কামনা করেন। গতকাল বুধবার, ১৮ ফেব্রুয়ারি হোয়াইট হাউস এ চিঠি পাঠায়। চিঠিটি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের এক্স হ্যান্ডলে পোস্ট করেছে।