সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ রোববার, সপ্তাহের প্রথম কর্মদিবস। দেশজুড়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। এর মধ্যে চলছে লোডশেডিং। গরমের সঙ্গে লোডশেডিং বেড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আজ গরম ও লোডশেডিং নিয়ে একাধিক প্রতিবেদন আছে। আর সেসবে পাঠকের ব্যাপক আগ্রহ দেখা গেছে। গরমের কারণে প্রাথমিকের ক্লাস ৫ থেকে ৮ জুন বন্ধ রাখার সিদ্ধান্ত দিয়েছে সরকার। এ সংক্রান্ত প্রতিবেদনটিতেও পাঠকের আগ্রহ ছিল অনেক। এর বাইরে অর্থনীতি, রাজনীতি, আন্তর্জাতিক, ক্রীড়া ও বিনোদনের নানা খবর আছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

১

গরমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস ৫-৮ জুন বন্ধ

গরম থেকে স্বস্তি পেতে পানি পান করছে এক শিশুশিক্ষার্থী। চট্টগ্রামের জামালখান মোড় থেকে গত ৩১ মে ছবিটি তোলা
ছবি: প্রথম আলো

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশব্যাপী তীব্র দাবদাহের কারণে কোমলমতি ছাত্রছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়টি বিবেচনা করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে। বিস্তারিত পড়ুন...

২

মধ্যরাতে কেন এত লোডশেডিং

প্রথম আলো ফাইল ছবি

বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালনের একমাত্র রাষ্ট্রীয় সংস্থা পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) বলছে, রাত ১২টা থেকে ৩টা পর্যন্ত সর্বোচ্চ লোডশেডিং হচ্ছে। রাত ১০টার পর বিদ্যুৎ উৎপাদন কমে যায় গড়ে দুই হাজার মেগাওয়াট।  বিস্তারিত পড়ুন...

৩

দিনে প্রায় ৭০ লাখ রুপি খরচ করেন দুবাইয়ের গৃহবধূ সউদি

স্বামী জামালের সঙ্গে সউদি
ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

সউদি টিকটক ও ইনস্টাগ্রামে বেশ জনপ্রিয়, তাঁর লাখো অনুসারী রয়েছেন। তিনি নিয়মিত এসব সামাজিক যোগাযোগমাধ্যমে কেনাকাটা করার পোস্ট, রিল ও ভিডিও শেয়ার করেন। বিস্তারিত পড়ুন...

৪

স্পট ফিক্সিং-কাণ্ডের যে ইতিবাচক দিক দেখছেন ‘কোচ’ আশরাফুল

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল
ছবি : প্রথম আলো

শাস্তি কাটিয়ে সেই আশরাফুল পরে আবার ফিরেছেন মাঠে। কিন্তু নিষিদ্ধ পথে একবার গিয়ে ফিরে এসেও কি আর আগের জায়গাটা পাওয়া যায়! আশরাফুলও পেলেন না।  বিস্তারিত পড়ুন...

৫

তবে কি ভেঙে যাচ্ছে পরীমনি-রাজের সংসার

শরিফুল রাজ– পরীমনি
কোলাজ

পরীমনির বক্তব্যকে ‘মিথ্যাচার’ অভিহিত করে রাজ বললেন, ‘আমি ঢাকাতেই আছি, কাজ করছি। এরই মধ্যে “দেয়ালের দেশ”, “ইনফিনিটি”, “কাজলরেখা” ছবিগুলোর ডাবিং শেষ করছি। সুতরাং আমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা ডাহা মিথ্যা কথা। বিস্তারিত পড়ুন...