শুভ সকাল। আজ ৫ মে, মঙ্গলবার। গতকাল সোমবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
কোনো আইনে বা চুক্তিতে ইংরেজি ‘শ্যাল’ কথা থাকা অর্থ হচ্ছে এসব বিষয় পালন করা বাধ্যতামূলক। ‘উইল’ লেখা থাকলে সেটা হবে ইচ্ছাধীন বিষয়। ৩২ পৃষ্ঠার এই চুক্তিতে শ্যাল কথাটি আছে মোট ১৭৯ বার, উইল ৩ বার। এর মধ্যে ‘বাংলাদেশ শ্যাল’ এসেছে ১৩১ বার, আর ‘ইউএস শ্যাল’ আছে মাত্র ৬ বার। বিস্তারিত পড়ুন...
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতনকাঠামোর আংশিক বাস্তবায়ন শুরু হতে পারে আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দিন ১ জুলাই থেকে। নতুন সুপারিশ অনুযায়ী, প্রথম বছরে মূল বেতনের ৫০ শতাংশ ও পরের ২০২৭-২৮ অর্থবছরে বাকি ৫০ শতাংশ দেওয়া হতে পারে। আর ২০২৮-২৯ অর্থবছরে যুক্ত হতে পারে ভাতাগুলো। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। বিস্তারিত পড়ুন...
মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো এমনটা ভাবেননি। এভাবে গেরুয়া-ঝড়ে তছনছ হয়ে যাবে তাঁর সাজানো বাগান। মাত্র ১৫ বছরেই ভেঙে চুরমার হলো তৃণমূলের স্বপ্ন। আগামী ৫ বছর শাসন করার স্বপ্ন এখন মমতার কাছে দুঃস্বপ্ন। বাংলায় এবার ‘পদ্মাসনে’ বসতে চলেছে বিজেপি। বিস্তারিত পড়ুন...
দুই কারণে জামায়াত এতে রাজি হয়নি। এক. জামায়াত চাইছিল নিজেদের ভাগ্য পরীক্ষা করে এককভাবে ক্ষমতায় যেতে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদগুলোর নির্বাচনে শিবিরের জয় জামায়াতের আত্মবিশ্বাস বাড়িয়ে তুলেছিল। দ্বিতীয় কারণটি ছিল, জামায়াত জানত সংখ্যাগরিষ্ঠতা না পেলেও তারা নিশ্চিতভাবে প্রধান বিরোধী দল হবে এবং সেটা কিছু মন্ত্রিত্বের চেয়েও অনেক বেশি সম্মানের। বিস্তারিত পড়ুন...
তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের ভোট গণনার প্রাথমিক ফলাফলে এগিয়ে রয়েছে অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)। প্রথমবারের নির্বাচনে অংশ নিয়েই এমন পারফরম্যান্স ইতিমধ্যে রাজনৈতিক মহলে বড় চমক তৈরি করেছে। এই সাফল্য শুধু রাজনৈতিক মহলই নয়, উচ্ছ্বসিত করেছে তাঁর পরিবারকেও। বিস্তারিত পড়ুন...