তিন যুগের মধ্যে ইসলামপন্থীদের রেকর্ড জয়

বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। এ উপলক্ষে সেখানে সৌন্দর্যবর্ধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে। গতকাল সংসদ ভবন এলাকায়

দেশে সংসদীয় গণতন্ত্র চালু (১৯৯১ সালে) হওয়ার পর এবারের নির্বাচনে সবচেয়ে বেশি আসনে জয়ী হয়েছে ইসলামপন্থী দলগুলো। আসনের পাশাপাশি প্রাপ্ত ভোটের হারও বেড়েছে তাদের। এ পটভূমিতে দেশের নির্বাচনী রাজনীতিতে ইসলামপন্থীদের উত্থান হলো কি না, নানা মহলে সে আলোচনা শুরু হয়েছে। বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন নির্বাচনী জোটের অংশ হয়ে এসব ইসলামপন্থী দল নির্বাচনী লড়াইয়ে নেমেছিল।