তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন

সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নিকারের ১২১তম বৈঠক অনুষ্ঠিত হয়। ১ জুলাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত নিকারের ১২১তম বৈঠকে ৩টি নতুন উপজেলা ও ১টি নতুন থানা অনুমোদন দেওয়া হয়েছে। নতুন উপজেলাগুলো হলো চট্টগ্রামের 'ফটিকছড়ি উত্তর', কুমিল্লার 'বাঙ্গরা' এবং ময়মনসিংহের 'দক্ষিণ গফরগাঁও'। চট্টগ্রামের 'হালদা' নতুন থানা হিসেবে অনুমোদন পেয়েছে। এছাড়া, রাজউকের পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পের নারায়ণগঞ্জ ও গাজীপুরের অংশগুলো ঢাকা জেলার অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে।